সানু-মজিদের গল্প
প্রতিদিন রুটিন করে বাবা জর্দ্দা নূরানী জর্দ্দার সংমিশ্রিত তোমার পানের পিক আমাদের দেয়ালে ভালোবাসার অসীম বন্ধনে আবদ্ধ হয়ে থাকে।
তোমার শুকিয়ে যাওয়া মুখটার বিমর্ষরূপ আমার দিকে এমন ভাবে তাকিয়ে থাকে
যেন মনে হয় কোনদিন আমি মেয়ে মানুষ দেখিনি!
লাউ গাছের ডগার সাথে তোমার কথোপকথন, গাছের সাথে নারীর সাবলীল সম্পর্ক
ভালোবাসার নিবিড় পর্যবেক্ষণ ইত্যাদি কতোক বিষয়ে তোমার পারদর্শীতায় পরম হিংসুটে আজ ক্রোধ,
কোনটি প্রিয় তোমার কাছে, গরু, বাছুর না গোয়াল ঘর,
নাকি খড়ের স্তুপ থেকে খড় খোয়াতে গিয়ে লুকিয়ে রাখা ক্লান্তি!
নাকি তৃপ্তির হাসিতে সন্তুষ্ট তোমার চিত্ত- গাভীর তিলন থেকে দুধ পাওয়ার আশায়।
আত্মসংবরণ
বুঝেনা কোনো, কথা কয় ঘন
করে ঠন ঠন মাথা ভন ভন
লোক সম্মুখে হাসিলে বলে উল্লুকে
এমন লোক পাবি নাকি এই মল্লুকে।
সৈনিক পরাভূত নয়
আমি সিংহের ন্যায় গর্জন করে শিয়ালের ন্যায় পালিয়ে যাবার জন্য জন্ম গ্রহণ করিনি
আমি অতোটা উদ্ধত নই যতোটা বাহির থেকে আমাকে দেখছো
আমি প্রতারক নই বলেই প্রতারণার বিরুদ্ধে আজ এতো সোচ্চার
আমি কোনোদিনও বিশ্বাস করিনা ‘জোর যার মুলুক তার’।
আমি অতি সাধারণ, সাধারণই ছিলাম আজীবন
সাধারণই থাকতে চেয়েছি মরণপণ।
ভিন্ন যা দেখছ আমার ভিতর সবই ভিন্নতর
হৃদপিণ্ড থেকে উদর
গ্রাম থেকে শহর সর্বদা
আমি শতো সহস্র লাখো
আমাকে দেখো
আমি চিরসবুজ অবিকল
মরে যেতে পারি বলেই সত্যতে অবিচল।
দাঙ্গা
১.
মিয়ানমার বাংলাদেশের টেকনাফ থেকে তাকাইলেই আরেকটি দেশ
অন্যরকম সব কৃষ্টি কালচার, ভাবলেশহীন সরকার ব্যবস্থা
কৈফিয়তের বালাই নেই
মুসলমান, সংখ্যালঘু জাতিগোষ্ঠি রাষ্ট্রীয় অনাচারের শিকার
দাঙ্গার আগুনে পুড়ে গেছে রোহিঙ্গা নারী পুরুষ শিশু
প্রজন্মের রেখে যাওয়া বাস্তুভিটা।
নারীর সম্ভ্রম লুট হয়েছে
সহাস্যই! মুক্ত আকাশের নীচে
সেসব ছবি বিশ্বব্যাপী বাহাবা কুড়িয়েছে ক্যামেরার ফ্লাশব্যাকের নির্লজ্জ আলোর ঝলকানি।
পালিয়ে এসেছে অসংখ্য, আরো আসবে বলে অপেক্ষা
জন্ম পরিচয়ে তুলে নিয়েছে শরনার্থী পরিচয়
বাঁচা মরার সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
আশ্রয়হীন! সম্ভ্রমহীন! সঙ্গীহীন!
নিপীড়নের সাক্ষী বঙ্গোপসাগর স্বয়ং নিজে
ঢেউয়ে করে ভাসিয়ে নিয়ে এসেছে
সীমানার এপার
কিন্তু তাও আটকে দিল সীমানার কাটাতার!
রাষ্ট্রব্যবস্থায় উপেক্ষিত মানবতা
স্তম্ভিত বিশ্ব বিবেক!
কূটনীতির কূটচালে জলে ভাসে মানুষের লাশ
লাশের উপর খাটায় কতোসব যুক্তি
আর যুক্তির আড়ালে থাকে পররাষ্ট্রনীতি!
অনেক দিনের প্রশ্ন?
(জাতীয় চার নেতার স্মৃতির উদ্দেশ্যে)
কারাগার তুমি কার?
জনগণের না সরকারের!
অপরাধীর না বিচারপতির
বুদ্ধিমতীর না নির্বুদ্ধিতার?
অনেক পরে জানতে পেরেছি
বিচার, অপরাধ, কারাগার সবকিছুই ক্ষমতার।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ১১ আগস্ট, ২০১২