ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ১৪৬টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এদিন স্টান্ডার্ড সিরামিক কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৬ দশমিক ১৭ শতাংশ দাম হারিয়ে টপটেন লুজারের শীর্ষে অবস্থান করে।
এছাড়া ইউনাইটেড লিজিং কোম্পানির শেয়ার ৪ দশমিক ১৫ শতাংশ দাম হারিয়ে ওই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন স্টান্ডার্ড সিরামিকস কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ২৫ দশমিক ৫ টাকায় এবং সর্বনিম্ন ২৪ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবস বুধবার এ কোম্পানির শেয়ার ২৫ দশমিক ৯ টাকায় লেনদেন হয়েছিল। একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ার প্রায় দেড় টাকা দাম হারিয়েছে।
ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা গেছে, ১৯৯৬ সালে তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।
বৃহস্পতিবার স্টান্ডার্ড সিরামিকস কোম্পানির বাজার মুলধন দাঁড়িয়েছে ১৬ কোটি ৭৩ লাখ ৩১ হাজার টাকা। এছাড়া এ কোম্পানির অনুমোদিত মুলধন ১০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৬ কোটি ৫০ লাখ টাকা।
বাজারে এ কোম্পানির মোট ৬৪ লাখ ৬০ হাজার ৬৫০টি শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৭ দশমিক ৭৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ৬১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৫ দশমিক ৬৩ শতাংশ শেয়ার রয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার ইউনাইটেড লিজিং কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৩৪ দশমিক ৫ টাকা এবং সর্বনিম্ন ৩২ দশমিক ১ টাকায় লেনদেন হয়।
গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছিল ৩৩ দশমিক ৭ টাকায়। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম কমেছে ১ টাকা।
গত কার্যদিবসের দামের তুলনায় বৃহস্পতিবার ডিএসইতে দাম হারানো শীর্ষ ১০ কোম্পানি হলো- স্টান্ডার্ড সিরামিকস ৬ দশমিক ১৭ শতাংশ, ইউনাইটড লিজিং ৪ দশমিক ১৫ শতাংশ, বিচ হ্যাচারি ৩ দশমিক ৮৮ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কো. ৩ দশমিক ৮৪ শতাংশ, জুট স্পিনিং ৩ দশমিক ৭৭ শতাংশ, সাউথইস্ট ব্যাংক ৩ দশমিক ৬৪ শতাংশ, মুন্নু সিরামিকস ৩ দশমিক ৪০ শতাংশ, এইচআর টেক্সটাইল ৩ দশমিক ২৪ শতাংশ, মারিকো ৩ দশমিক ১৪ শতাংশ এবং সায়হাম কটন ২ দশমিক ৯৪ শতাংশ।
এছাড়া বৃহস্পতিবার লেনদেনের শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে ডিএসই’র দাম হারানো শীর্ষ ১০ কোম্পানি হলো- আনলিমা ইয়ার্ন, বেক্সিমকো সিনথেটিক, এফবিএফআইএফ, সোনালী আঁশ, প্রিমিয়ার লিজিং, এনএইচএফআইএল, জেমিনি সি ফুড, বে লিজিং, রহিম টেক্সটাইল, সাভার রিফ্রাক্টরিজ।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর