৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৫:৪১ পিএম BDST banglanew24
30 Jan 2013   08:39:11 PM   Wednesday BdST
E-mail this

চলতি বছরেই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ শুরু: ইয়াফেস ওসমান


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলতি বছরের সেপ্টেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।

বুধবার ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

ইয়াফেস ওসমান বলেন, “প্রকল্পটির অবকাঠামো নির্মাণ ও ডিজাইনিংয়ের কাজ ২০১৪ সালের মধ্যে শেষ হবে। রিঅ্যাক্টর স্থাপনের কাজ শুরু হবে ২০১৫ সালে। ২০২০ সাল নাগদ রিঅ্যাক্টর স্থাপনের কাজ শেষ হবে।”

রশিয়ার সঙ্গে ৫০০ মিলিয়ন ডলারের চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “প্রকল্পের সাইট টেস্ট, সাইট ডেভলপমেন্ট এবং মানবসম্পদ উন্নয়নে এ অর্থ ব্যয় হবে।”

প্রায় ২ শতাংশ হারে সুদসহ ২৮ বছরে এ অর্থ পরিশোধের সুযোগ রয়েছে। প্রকল্পটিতে রাশিয়া বিনিয়োগ করবে ৯০ শতাংশ এবং বাকি ১০ শতাংশ দেশিয় অর্থায়নে হবে বলেও জানান তিনি।

জ্বালানি বিষয়ে ইয়াফেস ওসমান বলেন, “চুক্তি অনুযায়ী রাশিয়া প্রকল্পটির পূর্ণ মেয়াদে প্রয়োজনীয় সমস্ত জ্বালানি সরবরাহ করবে এবং প্রকল্পটির বর্জ্য নিয়ে যাবে।”

তিনি বলেন, “বিদ্যুৎকেন্দ্রটিতে উৎপাদিত বিদ্যুতের উৎপাদন খরচ পড়বে গ্যাস-কয়লায় উৎপাদিত বিদ্যুতের খরচের এক-তৃতীয়াংশ।”

এফইআরবি’র চেয়ারম্যান মোল্লা আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান এএসএম ফিরোজ, এফইআরবি’ ব্যবস্থাপনা পরিচালক অরুণ কর্মকার প্রমুখ।

সভার শুরুতেই শওকত আকবর, আলী জুলকারনাঈন, রহমান সামিনা এবং মনিরুল ইসলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
ইএস/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান