১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৩:৪২ পিএম BDST banglanew24
08 Aug 2012   07:39:42 PM   Wednesday BdST
E-mail this

১৮ মাস পর বাঁধন!


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
১৮ মাস পর বাঁধন!

১৮ মাস পর আগামী শুক্রবার আবার নাটকে দেখা যাবে বাঁধনকে। নাটকের নাম ‘হাঙ্গামা’। লিখেছেন রুম্মান রশীদ খান। এটি যৌথভাবে পরিচালনা করেছেন আরেফিন আলম ও মিথুন ভট্টাচার্য্য।

প্রায় দেড় বছর আগে বাঁধন সর্বশেষ অভিনয় করেছিলেন ‘আমাদের নুরুল হুদা’ ধারাবাহিক নাটকে। সে নাটকে বাঁধন রওনক হাসানের বিপরীতে অভিনয় করেছিলেন। ‘হাঙ্গামা’ নাটকেও তাকে দেখা যাবে রওনকের স্ত্রীর চরিত্রে। বাঁধন বলেন-বিয়ে এবং সন্তান হবার কারণে অভিনয় থেকে প্রায় দেড় বছর দূরে ছিলাম। তবে ‘হাঙ্গাম‍া’ নাটকের পাণ্ডলিপি পড়ে আবারো বেছে বেছে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এ নাটকে আরো অভিনয় করেছেন-নোভা, জিনাত হোসেন যুথী ও রাসেল।

নাটকের কাহিনীধারায় দেখা যাবে, বাঁধন ও রওনক অনেকটা আধুনিক স্বামী-স্ত্রী। নোভা বাঁধনের স্কুলের বান্ধবী। দীর্ঘদিন পর ফেসবুকের মাধ্যমে নোভা বাঁধনের খোঁজ পায়। দুষ্টুমি করার মতলব আঁটে। বাঁধনকে ফেসবুকে অ্যাড না করে তার সহজ-সরল স্বামী রওনককে অ্যাড করেন এবং প্রেমের অভিনয় করেন। একসময় নোভার ছোট বোন যুথী রওনকের সঙ্গে ফাজলামো করতে গিয়ে বাঁধনের সঙ্গে নতুন সম্পর্কে জড়ায়।

এই জটিল হাঙ্গামায় জড়িয়ে পড়ে রওনকের সহকর্মী রাসেল। ‘হাঙ্গামা’ প্রচারিত হবে ১০ আগস্ট শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল টুয়েন্টিফোরে।    

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
সম্পাদনা: বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান