১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১১:২২ এএম BDST banglanew24
18 Sep 2012   04:59:19 PM   Tuesday BdST
E-mail this

কেটের নগ্ন ছবি ছাপলে জরিমানা দশ হাজার ইউরো: ফরাসি আদালত


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কেটের নগ্ন ছবি ছাপলে জরিমানা দশ হাজার ইউরো: ফরাসি আদালত

ঢাকা: গোপন ক্যামেরায় তোলা ব্রিটিশ রাজবধূ ও ডাচেস অব ক্যাম্ব্রিজ কেট মিডলটনের অর্ধনগ্ন ছবি প্রকাশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্সের একটি আদালত। পাশাপাশি কোনো ম্যাগাজিন বা পত্রিকা ভবিষ্যতে এ নিষেধাজ্ঞা অমান্য করলে প্রত্যেকবার লঙ্ঘনের ক্ষেত্রে ১০ হাজার ইউরো জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক।

মঙ্গলবার এ নির্দেশনা জারির পর এখন এ ব্যাপারে ফৌজদারি অভিযোগ আনা যায় কিনা তা বিবেচনা করে দেখছেন ফরাসি কৌঁসুলিরা।

গত সপ্তাহে ফরাসি ট্যাবলয়েড ক্লোসারে প্রথম প্রকাশিত হয় প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনের গোপন ক্যামেরায় তোলা অর্ধনগ্ন ছবি। এর পরপরই হইচই পড়ে যায় সারা বিশ্বে।

ছবিগুলো প্রকাশের পর নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের অভিযোগে এ দম্পতির পক্ষে ক্লোসার সাময়িকীর বিরুদ্ধে ফরাসি আদালতে মামলা দায়ের করে ব্রিটিশ রাজপরিবার।

বাংলাদেশ সময়:১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান