১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৩:৩৫ পিএম BDST banglanew24
30 Jan 2013   07:06:21 PM   Wednesday BdST
E-mail this

ঢাকায় স্থায়ী প্রতিনিধি নিয়োগ দিচ্ছে এফবিআই


ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকায় স্থায়ী প্রতিনিধি নিয়োগ দিচ্ছে এফবিআই

ঢাকা: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) স্থায়ী প্রতিনিধি নিয়োগ দেওয়ার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন সংস্থাটির আন্তর্জাতিক কার্যক্রম বিষয়ক সহকারী পরিচালক মাইকেল এস ওয়েলশ। চলতি সপ্তাহে তিনি ঢাকায় ঘুরে গেছেন। ঢাকায় মার্কিন দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

দূতাবাস জানায়, বৈঠকে আন্তঃদেশীয় অপরাধ ও সন্ত্রাস প্রতিরোধে চলমান সম্মিলিত প্রচেষ্টার বিষয়ে আলোচনা হয়।

বিশ্ব অপরাধী নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াইয়ে এফবিআই ও বাংলাদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলো শক্তিশালী মিত্র হিসেবে কাজ করে। এছাড়া যৌথ প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে অনেক দিনের সম্পৃক্ততা রয়েছে এফবিআইর সঙ্গে।

এফবিআইর এই স্থায়ী প্রতিনিধি যৌথ তদন্ত প্রচেষ্টা ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ বিনিময়ে বাংলাদেশি কর্তৃপক্ষকে সহায়তা করবেন।

আইনের শাসন প্রসারে সংশ্লিষ্ট অংশীদার দেশগুলোর আহ্বানে এফবিআই বর্তমানে বিশ্বের ৭৫টিরও অধিক শহরে একজন লিগ্যাল অ্যাটাশে রেখেছে।

বাংলাদেশ সময়: ১৮৬২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
কেজেড/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান