ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত সিএমসি কামাল কোম্পানির পরিচালনা পর্ষদের ১৭তম বার্ষিক সাধারণ সভা ৩১ জুলাই।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, কোম্পানির ১৭তম এজিএম ৩১ জুলাই বেলা সাড় ১১টায় আইডিইবি ভবন, কাউন্সিল হল, ১৬০/এ, কাকরাইল, ভিআইপি রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ২১ জুন এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়। তবে এজিএম’র অন্যান্য তথ্যাদি অপরিবর্তিত থাকবে।
প্রসঙ্গত, সিএমসি কামাল কোম্পানির পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে সাড়ে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৬ কোটি ৯ লাখ টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৪৮ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ২৩ দশমিক ২১ টাকা।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর