১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:১৫ পিএম BDST banglanew24
07 Aug 2012   10:47:34 PM   Tuesday BdST
E-mail this

কাবুলে বোমা বিস্ফোরণে ৮ জনের প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কাবুলে বোমা বিস্ফোরণে ৮ জনের প্রাণহানি

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে দূর নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে ৮ জন নিহত হয়েছে।

মঙ্গলবার ভোর পাঁচটায় একটি মিনিবাসে বোমাটি আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে বলে সংবাদ সংস্থা এএফপি’কে জানিয়েছেন কাবুলের পুলিশ প্রধান জেনারেল আইয়ুব সালাঙ্গি।

হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি হামলাকারী একজন তালেবান যোদ্ধা।
নিহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। তারা বাসটিতে করে নিজেদের কর্মক্ষেত্রে যাচ্ছিল।

রাস্তার পাশে পেতে রাখা দূর নিয়ন্ত্রিত বোমার মাধ্যমে হামলা পরিচালনা তালেবানদের প্রিয় হলেও কাবুলের আশেপাশে এলাকায় এ ধরণের হামলা সচরাচর চোখে পড়ে না।

কিন্তু  সম্প্রতি কাবুলের সুরক্ষিত এলাকাতেও তালেবানদের হামলা চালানোর ঘটনা আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে  পুলিশ।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
সম্পাদনা: জনি সাহা, মামুন-অর-রশিদ ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান