৩০ জানুয়ারি সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে সময় এর নাটক ‘শেষ সংলাপ’। সময় এর ২৯তম এই প্রযোজনাটির ৪৫তম প্রদশর্নী হচ্ছে বুধবার। মিশরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে ‘শেষ সংলাপ’ নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, পাভেল ইসলাম, রিয়াজ মাহমুদ জুয়েল, আকতারুজ্জামান, রুমা, তোফায়েল সরকার, ফখরুল ইসলাম মিঠু, মানসুরা রশীদ লাভলী, আনোয়ার, টিপু, মাসুম, দাউদ, সানি, বিপ্লব, রিংকু, মৌসুমী, সোনিয়া প্রমূখ।
নাটকের পোস্টার ডিজাইন করেছেন শিল্পী ঢালী আল মামুন, মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, সঙ্গীত পরিকল্পনায় কমল খালিদ, পোশাক পরিকল্পনায় আমিনুর রহমান মুকুল এবং আলোক পরিকল্পনা করেছেন আলমগীর হোসেন।
বাংলাদেশ সময় : ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৩
জিআর