৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৫:২০ এএম BDST banglanew24
23 Jun 2012   09:47:17 PM   Saturday BdST
E-mail this

দ. আফ্রিকা সুকৌশলে বিদায় দিলো বাংলাদেশকে


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দ. আফ্রিকা সুকৌশলে বিদায় দিলো বাংলাদেশকে

ঢাকা: জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার খেলা শুরুর আগে থেকে জাতীয় দলের ক্রিকেটাররা মাঠে উপস্থিত। কোচিং স্টাফদেরও কেউ বাদ গেলেন না দর্শকের তালিকা থেকে। কারণ ওই ম্যাচের ফলাফলের ওপর বাংলাদেশ দলের ফাইনাল খেলা না খেলা নির্ভর করছিলো।

হারারের শীতল হাওয়াতেও উত্তাপ পাচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ১২৪ রানে জিম্বাবুয়ের ইনিংস শেষ হওয়ার পর ক্রিকেটাররা অপেক্ষায় থাকেন দক্ষিণ আফ্রিকার ইনিংস দেখার জন্য। প্রোটিয়াসরা বাংলাদেশের মনের মতো করে খেললো না। তারা চেষ্টা করেছে বড় ব্যবধানে জিততে। কিন্তু বোনাস পয়েন্ট নেওয়ার চেষ্টা করেনি। দক্ষিণ আফ্রিকা লিগের শেষ ম্যাচটি ১৬ ওভারে জিতলে বোনাস পয়েন্ট পেতো। সেক্ষেত্রে ফাইনালে তাদের প্রতিপক্ষ হতো বাংলাদেশ। তিনটি দলই দুটি করে ম্যাচ জেতায় গড় রানে এগিয়ে থাকা দুই দল খেলছে ফাইনালে।
 
রোববার হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মধ্যে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের যে ফাইনাল হবে তাতেও দর্শক বাংলাদেশ। ওই দিন হারারেতেই থাকবেন জাতীয় দলের ক্রিকেটাররা। দেশে ফেরার বিমান ধরবেন পরের দিন। আসলে ফাইনালের স্বপ্ন নিয়েই তো জিম্বাবুয়ে গিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট দল। সে স্বপ্নের অপমৃত্যু হয়েছে প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিাকার কাছে হেরে যাওয়ায়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ২৩, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান