১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৯:৪২ পিএম BDST banglanew24
11 May 2012   02:32:03 AM   Friday BdST
E-mail this

বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী


পাটগ্রাম প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

পাটগ্রাম (লালমনিরহাট): লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর পরির্দশন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি।

বৃহস্পতিবার বিকেল পাঁচটা ৩০মিনিটে পরিদর্শনের সময় তাকে স্বাগত জানান বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার (এসি) এমএস আরেফিন জাহেদী।

বুড়িমারী স্থলবন্দর ও নতুন ভবন নির্মাণ কাজ পরিদর্শন শেষে কাস্টমস কর্মকর্তা, সিএন্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রী মতবিনিময় সভায় বসেন।

স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি ও পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোতাহার হোসেন এমপি।

এসময় সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারক হুমায়ুন কবির বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি নিষেধাজ্ঞা থাকা ১৮টি পণ্যের আমদানির জন্য অনুমতি দেওয়ার দাবি জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বুড়িমারী স্থলবন্দরের কাষ্টমস সহকারী কমিশনার (এসি) এমএস আরেফিন জাহেদী, সুপারিটেনডেন্ট সাখাওয়াত হোসেন, কাস্টমস ইন্সপেক্টর কামরুজ্জামান, সিএন্ডএফ ব্যবসায়ী শামীম হোসেন, আসরাফুল আলম তাওহীদ, সায়েদুজ্জামান সাঈদ, মুছা আলী, নিশাদ প্রমুখ।

মতবিনিময় সভায় মন্ত্রী ব্যবসায়ীদের নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, মে ১১, ২০১২
প্রতিবেদন: মোয়াজ্জেম হোসেন
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান