১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৭:১৫ পিএম BDST banglanew24
29 Jan 2013   04:06:10 PM   Tuesday BdST
E-mail this

নারীর প্রতি সহিংসতা রুখতে গ্রুপ থিয়েটার ফেডারেশান


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা রুখতে উদ্যোগ নিয়েছে। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কঠিন শাস্তি প্রদান নিশ্চিত করার জন্য সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার লক্ষে ৩১ জানুয়ারি বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘নারীর প্রতি সহিংসতা রোধে- প্রয়োজন মূল্যবোধের অবক্ষয় রোধ, প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ’ শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করেছে সংগঠনটি।

সাংবাদিক, আইনজীবী, নারী নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারী জেনারেল ঝুনা চৌধুরী, সঞ্চালকের দায়িত্ব পালন করবেন অভিনেত্রী ও নারীনেত্রী রোকেয়া রফিক বেবী এবং সভাপতিত্ব করবেন গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

বাংলাদেশ সময় : ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৩
জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান