৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১১:১২ এএম BDST banglanew24
10 Aug 2012   02:13:09 AM   Friday BdST
E-mail this

২০০ মিটার জিতে কিংবদন্তি হলেন উসাইন বোল্ট


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
২০০ মিটার জিতে কিংবদন্তি হলেন উসাইন বোল্ট

লন্ডন: কিংবদন্তি হতে চেয়েছিলেন গতি মানব উসাইন বোল্ট, হয়ে গেলেন। প্রথম অ্যাথলেট হিসেবে পর পর দুই অলিম্পিকের স্প্রিন্ট ইভেন্টে ‘ডাবল’ জিতলেন। 

তিনি সময় নিয়েছেন ১৯.৩২ সেকেন্ড। বেইনিংয়ে নিজের গড়া অলিম্পিক রেকর্ডের চেয়ে ০.০২ সেকেন্ড বেশি লেগেছে লন্ডনে। চার বছর আগে বেইজিংয়ে ১৯.৩০ সেকেন্ডে ২০০ মিটার জিতেছিলেন। আর পরের বছর বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৯.১৯ সেকেন্ডে নামিয়ে এনে বিশ্ব রেকর্ড বানিয়ে রেখেছেন।

সে যাই হোক, রেকর্ড ভাঙ্গা গড়ার মধ্যে থাকে। কিন্তু পদকে কেউ ভাগ বসাতে পারে না। তিনি লন্ডনে ১০০ মিটারের পর ২০০ মিটার জিতে হয়ে গেলেন কিংবদন্তি। অ্যাথলেটিক্সের বিস্ময় হয়তো আরেকটি পদকের জন্য অপেক্ষা করছেন, ১০০ মিটার রিলেতে। বেইজিং অলিম্পিক গেমসে যে তিনটি সোনার পদক জিতেছিলেন তারমধ্যে ১০০ মিটার রিলে ইভেন্টটিও ছিলো।

ওহ, রেকর্ড আরেকটি হয়েছে। তার আগে কোন অ্যাথলেট ২০০ মিটারে পর পর দু’বার অলিম্পিক পদক জেতেনি।

১০০ মিটারে রৌপ্য জয়ী বোল্টের স্বদেশী ইয়োহান ব্লেক হয়েছেন দ্বিতীয়। বোল্টের ছায়ায় এখানেও তিনি আড়াল হয়ে গেলেন। ১৯.৪৪ সেকেন্ড লেগেছে তার। ব্রোঞ্জ পদকটিও জ্যামাইকার দখলে। ওয়ারেন উইয়ার তৃতীয় হয়েছেন ১৯.৮৪ সেকেন্ডে।

বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান