৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৮:৫২ এএম BDST banglanew24
24 May 2012   02:40:02 PM   Thursday BdST
E-mail this

জলবায়ু পুনরুদ্ধারে ৯০ লাখ ডলার প্রাথমিক অনুদান যুক্তরাষ্ট্রের


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জলবায়ু পুনরুদ্ধারে ৯০ লাখ ডলার প্রাথমিক অনুদান যুক্তরাষ্ট্রের

ঢাকা : আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার জলবায়ু পুনরুদ্ধার তহবিলে ৯০ লাখ ডলারের (৫৬ কোটি ৭০ লাখ টাকা) প্রাথমিক অনুদান দিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।

বিশ্বব্যাংকের সঙ্গে ইউএসআইডি’র এক কোটি ৩০ লাখ ডলারের চুক্তির আওতায় এ অনুদানের ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার সচিবালয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ খন্দকারের উপস্থিতিতে রাষ্ট্রদূত ড্যান মজিনা প্রাথমিক অনুদানের এ ঘোষণা দেন।

এ সময় বাংলাদেশ মিশন পরিচালক রিচার্ড গ্রিন ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টাইন উপস্থিত ছিলেন।

ড্যান মজিনা বলেন, ‘বাংলাদেশে ইউএসআইডি এবং বিশ্বব্যাংকের মধ্যকার দ্বিতীয় অনুদান চুক্তি অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা সমন্বিত করেছে।’
 
তিনি বলেন, ‘বিশ্বব্যাংকের সঙ্গে এ চুক্তির মাধ্যমে ইউএসআইডি, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন, সুইডিস আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা, ডেনমার্ক দূতাবাস, সুইস উন্নয়ন এবং সহযোগী সংস্থার সঙ্গে বাংলাদেশের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের ১৭ কোটি ডলার পুনরুদ্ধার সহায়তায় যোগ হলো।

মজিনা বলেন, ‘প্রসিডেন্ট ওবামার এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে টেকসই ও জলবায়ু পুনরুদ্ধারে সক্ষম সমাজ ব্যবস্থার প্রসার, স্বল্প কার্বন প্রবৃদ্ধির বাস্তবায়ন এবং কার্বণ নি:সরণ হ্রাস করা।       

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ১৯৭১ সাল থেকে বাংলাদেশের উন্নয়ন সহায়তায় যুক্তরাষ্ট্র সরকার ইউএসআইডি’র মাধ্যমে ৫৮০ কোটি ডলারেরও বেশি দিয়েছে। ২০১১ সালেই বাংলাদেশের জীবন-মান উন্নয়নে ১৮ কোটি ডলারের বেশি দিয়েছে। এর মধ্যে জলবায়ু পরিবর্তন তহবিলে দিয়েছে ৭০ লাখ ডলার।

প্রেস ব্রিফিংয়ে বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ খন্দকার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান। মন্ত্রী বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকেও বাংলাদেশে উন্নয়ন সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময় : ১৪৩৮ ঘণ্টা, মে ২৪, ২০১২  
এসএমএ/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান