৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১:২৯ পিএম BDST banglanew24
02 Aug 2012   02:11:08 PM   Thursday BdST
E-mail this

ভালোবাসার অ্যালবাম ‘প্রেমের ঘুড়ি’


ফাহিম ফয়সাল
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভালোবাসার অ্যালবাম ‘প্রেমের ঘুড়ি’

ঈদকে সমানে রেখে মিডিয়া প্ল্যান্টের ব্যানারে বাজারে এসেছে ভালোবাসার গানের অ্যালবাম ‘প্রেমের ঘুড়ি’। নবীন-প্রবীণ শিল্পীদের গাওয়া প্রেমের গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।
 
‘প্রেমের ঘুড়ি’ অ্যালবামটির প্রকাশনা উপলক্ষে ঢাকার একটি অভিজাত রেস্টেুরেন্টে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে একটি মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন- কণ্ঠশিল্পী উমা খান, রবি চৌধুরী, শরীফ জাহান, মিডিয়া প্ল্যান্টের কর্ণধার মারুফ মুন্না প্রমুখ। আরো উপস্থিত ছিলেন অ্যালবামের গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালকবৃন্দ ও গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

এই ঈদের নতুন অডিও অ্যালবাম ‘প্রেমের ঘুড়ি’। এ অ্যালবামের ‘শুধু তুমি থাকো’ শীর্ষক গানটি গাওয়ার মধ্য দিয়ে কণ্ঠশিল্পী হিসেবে অভিষেক হলো মারুফ মুন্নার। মিডিয়ার বিভিন্ন শাখায় পথচলার পর এবার গানেও তার অভিষেক হলো।

অ্যালবামটিতে গান রয়েছে মোট ১০টি। মারুফ মুন্না ছাড়া গানে কণ্ঠ দিয়েছেন উমা খান, অরিন, পূজা, আনিসা, নার্গিস পারভীন, এফ কে স্বাধীন, বিজয় মামুন, সাধক বাবু, ইমন, শ্রাবণ, হাসিফ হামিদ এবং শামীম আল মামুন। সুর ও সঙ্গীতে ছিলেন ওয়াহেদ শাহীন, অয়ন চাকলাদার, বিজয় মামুন, আহমেদ চপল ও লিয়া।

বাংলাদেশ সময়: ১৪০৬ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
এনএস/সম্পাদনা: বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান