৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৭:১৭ এএম BDST banglanew24
21 Jul 2012   01:37:42 PM   Saturday BdST
E-mail this

‘বিশ্বব্যাংকের ঋণ প্রত্যাহারে যারা খুশি হয়েছেন, তারা দেশের ভালো চান না


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘বিশ্বব্যাংকের ঋণ প্রত্যাহারে যারা খুশি হয়েছেন, তারা দেশের ভালো চান না
ছবি:আশিক / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, পদ্মাসেতু থেকে বিশ্বব্যংকের ঋণ সরিয়ে নেওয়াতে যারা খুশি হয়েছেন, তারা এ দেশের ভালো চান না। তারা দেশের বন্ধু নন।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘দেশের টাকায় পদ্মাসেতু নির্মাণ-বিএনপির হিংসাত্মক ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধাভন অতিথির বক্তব্যে এ কথা বলেন ম খা আলমগীর।

তিনি বলেন, পদ্মাসেতুতে বিশ্বব্যাংক ঋণ না দেওয়ায় যারা উল্লসিত হন, আনন্দ পান, তারা দেশের ভালো চান না। যারা জনগণের স্বার্থ বিঘ্নিত হলে আনন্দ পান, তারা কখনোই ক্ষমতায় যেতে পারবেন না।

তাজউদ্দিন আহমেদকে স্মরণ করে তিনি বলেন, দেশের স্বার্থ উপেক্ষা করে তিনি কখনো কোনো দলের স্বার্থ বা ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেননি। তিনি এক অনন্য রাজনৈতিক প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন।

তাজউদ্দিন বঙ্গবন্ধু বলার সঙ্গে সঙ্গে পদত্যাগ করেন, কিন্তু বঙ্গবন্ধু ও দলকে ঠিকই ভালোবেসে গেছেন।

সভার মূল বক্তা ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেন, তাজউদ্দিন আহমেদের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় তৎকালীন পাকিস্তান সরকার। এছাড়াও ৬ দফাকে সাংবিধানিক
পর্যায়ে আলাপ-আলোচনার ভিত্তিও তৈরি করেছিলেন তিনি।

আওয়ামী লীগের বিশেষ বিশেষ সময়ে বিশেষ ভূমিকা পালন করেছেন তাজউদ্দিন।

সভায় আরো বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হেদায়েতউল্লাহ, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
এমএন/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান