৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৮:৫৬ এএম BDST banglanew24
01 Jun 2012   09:08:26 PM   Friday BdST
E-mail this

মোহামেডানকে হারালো শেখ জামাল


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মোহামেডানকে হারালো শেখ জামাল

ঢাকা: গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৪-২ গোলে হারিয়েছে দ্বিতীয়ার্ধে দশজনে পরিণত হওয়া মোহামেডানকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে ৪ মিনিটে গোল হজম থেকে বেঁচে যায় শেখ জামাল।  মোহামেডানের বেনিনের মিডফিন্ডার ওকালাওনের দূরপাল্লার শটটি শেখ জামাল গোলরক্ষক আমিনুল ফিস্ট করলেও ক্রসবারে প্রতিহত হয়। অন্যদিকে ৩৪ মিনিটে শেখ জামালের সিয়েরালিওনের স্ট্রাইকার আলি আহমেদ জাওয়ার্দের ২৫ গজ দূর থেকে শট সাইড পোস্টে লেগে ফিরে আসলে বেঁচে যায় মোহামেডান। প্রথমার্ধে গোল পায়নি কোনো পক্ষই।

৫০ মিনিটে শেখ জামালের স্ট্রাইকার কেস্টারকে ফেরে দেন ক্যামেরুনের ডিফেন্ডার নায়েক নাইয়ুব। পেনাল্টি থেকে শট করে গোল করেন আলী আহমেদ জাওয়ার্দ (১-০)। ৬১ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় সেই নাইয়ুবেকে। দশজনের মোহামেডান  চার মিনিট পরেই সমতা ফেরায়। ৬৫ মিনিটে গোল শোধ করেন রজনী। ড্যামিয়েন চিগোজির কর্ণার কিক থেকে রজনীর হেড জালে জড়ায় (১-১)। এরপর একের পর এক গোল হজম করতে হয় সাদা-কালো জার্সিধারীদের। ৭২ মিনিটে বক্সে ডানপ্রান্ত থেকে অরুপ দেওয়া ক্রসে সবুজের শট জাল কাঁপায় (২-১)। ৮০ মিনিটে বক্সে মিনিটে কেস্টারকে ফাউল করেন মোহাডোনের মোরসালিন পারভেজ। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে সুযোগ কাজে লাগান কেস্টার (৩-১)। ৮৭ ব্যবধান আরো বাড়িয়ে নেন শেখ জামাল। মাঝমাঠ থেকে মোনেম খান রাজুর লম্বা থ্রুতে মোহামেডান গোলরক্ষক তিতুমীর চৌধুরী টিটুকে পরাস্ত করেন বদলী খেলোয়াড় সোহেল রানা  (৪-১)। ম্যাচের শেষ মিনিটে অবশ্য মোহামেডানের পক্ষে ব্যবধান কমান মোবারক (২-৪)।

লিগের প্রথম পর্বেও ১-২ গোলে মোহামেডানকে হারিয়েছিলো শেখ জামাল।

এ জয়ে ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থস্থানে শেখ জামাল। ১৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে মোহামেডান পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ০১, ২০১২

এএইচবি/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান