৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:২৯ পিএম BDST banglanew24
13 Jul 2012   09:32:00 PM   Friday BdST
E-mail this

আশরাফের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা বিনিময়


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপির সঙ্গে দেখা করেছেন।

আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে শুক্রবার রাত ৮টায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত নেতারা এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়ের পর সৈয়দ আশরাফুল ইসলাম স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন।

নির্বাচনকে সামনে রেখে সংগঠন গোছানো ও সেই অনুযায়ী নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি।
 
এ সময় সেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে পুরোনো কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, বীর বাহাদুর, উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১২
এসকে/এআই/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান