৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৪:০৫ পিএম BDST banglanew24
05 Jun 2012   08:57:05 AM   Tuesday BdST
E-mail this

উত্তরবঙ্গের ৮ জেলায় ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: ১০ দফা দাবিতে মঙ্গলবার থেকে রংপুর বিভাগের ৮ জেলায় ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটি।

ফলে মঙ্গলবার সকাল থেকে এ বিভাগের ৮ জেলায় দূরপাল্লা ও অভ্যন্তরীণ প্রায় শতধিক রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে এসব রুটে যাতায়াতকারী লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন।

এদিকে, এর আগে সোমবার রাত ১০টায় রংপুর সার্কিট হাউজে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়ে শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক করে পুলিশ প্রশাসন ও এসব জেলার বাস মালিক সমিতির নেতারা। তবে এ বৈঠক ফলপ্রসু হয়নি।

রংপুর বিভাগীয় কমিশনার জসিমউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ বৈঠকে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ প্রশাসনের অতিরিক্ত ডিআইজি লুৎফর রহমান, জেলা প্রশাসক ফরিদ আহমেদ ও পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আক্তার হোসেন বাদল বাংলানিউজকে জানান, এর আগে কয়েকদফা বৈঠকে প্রশাসন দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। তাই তারা বাধ্য হয়ে তিন দিনের ধর্মঘটের সিদ্ধান্তে অনড় রয়েছেন।

তিনি আরও জানান, এ তিন দিনের মধ্যে তাদের দাবি মেনে না নিলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।  

এদিকে, ধর্মঘট নিরসনের জন্য রোববার রাতেও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার নারায়ণ চন্দ্র বর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন- রংপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুহুল আমিন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সভাপতি আক্তারুজ্জামান বাদল, সাধারণ সম্পাদক এমএ মজিদসহ প্রশাসনের কর্মকর্তা ও শ্রমিক  ইউনিয়নের নেতারা।

শ্রমিক নেতারা জানান, চালকরা গাড়ি চালালেও মালিকরা তাদের নিয়োগপত্র ও বেতন ভাতা দিচ্ছেন না। তাছাড়া মহাসড়কগুলোতে অবৈধ যানবাহন চলাচল বেড়েই চলেছে। হাইওয়ে পুলিশ গাড়ির কাগজপত্র যাচাইয়ের নামে চাঁদাবাজি অব্যাহত রেখেছে।

তারা আরও জানান, শ্রমিক নেতাসহ সাধারণ শ্রমিকদের নামে মিথ্যা মামলায় অভিযোগপত্র দিয়ে হয়রানি করা হচ্ছে। এ ব্যাপারে গত বছরের ১৫ নভেম্বর নীলফামারী সার্কিট হাউসে রংপুর বিভাগীয় কমিশনার ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠক হয়।

বৈঠকে শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা ওই দিন ধর্মঘট প্রত্যাহার করেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও তাদের দাবি-দাওয়া বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়ে ধর্মঘট ডাকা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, জুন ০৫, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান