৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৯:৫৭ পিএম BDST banglanew24
18 Sep 2012   07:58:26 PM   Tuesday BdST
E-mail this

সরকার দেড় মাসেও হলমার্কের বিরুদ্ধে মামলা দেয়নি: মেনন


সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সরকার দেড় মাসেও হলমার্কের বিরুদ্ধে মামলা দেয়নি: মেনন

সিলেট: সরকারে কঠোর সমালোচনা করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। দেশের তেল ও গ্যাস বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। শেয়ারবাজারে কয়েক লাখ বিনিয়োগকারী সর্বস্ব  হারিয়েছে। ডেসটিনি ইউনিপেসহ এমএলএম কোম্পানি মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা লুট করে নিচ্ছে। হলমার্ক এতো টাকা লুট করলো, অথচ দেড় মাসেও সরকার কোনো মামলা দেয়নি।

মঙ্গলবার সিলেট জেলা পরিষদ মিলনায়তেন বাংলাদেশ যুব মৈত্রীর ২য় জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১৪ দলের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “বার বার বলার পর সরকারে ১৪ দলের কোনো ভূমিকা নেই। আওয়ামী লীগকে ১৪ দল শক্তিশালী করার কথা বললে তারা বলে আমরা যথেষ্ট শক্তিশালী আছি, আর শক্তিশালী করা লাগবে না।”

মেনন বলেন, “সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এখন আর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বির্তক-বিরোধ করে লাভ নেই। নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে হবে, যাতে বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই অবাধ নির্বাচন নিশ্চিত করা যায়।”

 রাশেদ খান মেনন বলেন, “পঞ্চদশ সংশোধনীর ব্যাপারে বিএনপি ও জামায়াত জোটের বিরুদ্ধে অবস্থান তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য। এর সঙ্গে জনগণের ভোটের অধিকার, নিরপেক্ষ নির্বাচনের কোন সংযোগ নেই।”

রাশেদ খান মেনন বলেন, “বিএনপি ও জামায়াত যদি কোনভাবে ক্ষমতায় ফিরে আসে তবে এ দেশে বিপর্যয় ঘটবে।”

দেশের যুব সমাজের উদ্দেশ্যে মেনন বলেন, “বিএনপি নেতা তারেক রহমান এ দেশের যুব সমাজের নৈতিকতায় যে ধস নামিয়ে দিয়েছেন তা থেকে যুব সমাজকে উদ্ধার করতে হবে।”
 
বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলার সভাপতি সিরাজ আহমদের সভাপতিত্বে এবং শফিক আহমদের পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি কিশোর রায়।

আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সিকান্দার আলী, সিলেট জেলা সম্পাদক কমরেড আবুল হোসেন, যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর রতন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ মিনার, কেন্দ্রীয় কমিটির নারী ও মহিলা বিষয়ক সম্পাদক মোর্শেদা আক্তার ডেইজি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১২
এসএ/ জেডএম; সম্পাদনা:জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান