৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৭:৩৬ পিএম BDST banglanew24
31 May 2012   05:12:52 PM   Thursday BdST
E-mail this

আগামী বছরের মার্চে মিরপুর-বনানী ফ্লাইওভারের উদ্বোধন : যোগাযোগমন্ত্রী


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আগামী বছরের মার্চে মিরপুর-বনানী ফ্লাইওভারের উদ্বোধন : যোগাযোগমন্ত্রী

ঢাকা : আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজধানীর মিরপুর-বনানী ফ্লাইওভারের কাজ শেষ হবে এবং মার্চেই প্রধানমন্ত্রীকে দিয়ে ফ্লাইওভার উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন যোগযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ‘রোল অব কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইফিসিয়েন্ট ট্রাফিক সিস্টেম ফর এক্সপ্লানশন অব ট্রেড অ্যান্ড কমার্স’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এ সেমিনারের আয়োজন করে।

তিনি বলেন, ‘আমার মেয়াদকালে পদ্মা সেতুর কাজ শেষ করা সম্ভব নয়। তবে আমি পদ্মা সেতুর কাজ শুরু করতে পারবো। আগামী ৯ মাসের মধ্যে আমি পদ্মা সেতুর কাজ শুরু করবো। পদ্মা সেতুর জন্য এককভাবে অর্থায়ন করা সম্ভব না হলে বিকল্প অর্থায়নের ব্যবস্থা করা হবে।’

মন্ত্রী সেমিনারে আরো বলেন, ‘যোগাযোগ মন্ত্রণালয়ের পাশাপাশি আমি অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি। হিসেবে দেখা গেছে, রেলের ৫ হাজার একর জমি বেদখল হয়ে আছে। এ জমিগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাকে মন্ত্রী করা হয়েছে সরকারের শেষ সময়ে। আমি এখন স্রোতের প্রতিকূলে সাতার কাটছি। যদি আগে আমাকে মন্ত্রী করা হতো, তবে আমি দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য আপনাদের কাছ থেকে অনেক আইডিয়া পেতাম। সকল সমস্যা সমাধানে কাজ করতাম। কিন্তু আমার হাতে যেহেতু সময় কম, তাই অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হচ্ছে।’

তিনি বলেন, ‘আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি। যেখানে রাস্তার যানজট সমস্যা সমাধানের জন্য অনেক জায়গা রয়েছে। জায়গা থাকলে আমাদের দেশের যানজট সমস্যারও সমাধান করা সম্ভব হতো। তাই যারা মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের উদাহরণ দেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের দেশে বসে মাহাথির হওয়া যাবে না। কারণ, আমাদের রাজধানী ঢাকার আশেপাশে জায়গা নেই।’

সেমিনারে আরো উপস্থিত ছিলেন ডিসিসিআই’র সভাপতি আসিফ ইব্রাহীম, ভাইস প্রেসিডেন্ট হায়দার আহমেদ খান, জাইকা বাংলাদেশের প্রতিনিধি টাকাও টোডা প্রমুখ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের শিক্ষক অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া।

বাংলাদেশ সময় : ১৭০৫ ঘণ্টা, মে ৩১, ২০১২
এসএমএকে/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান