ঢাকা: আগামী ১৫-১৭ জুলাই ঢাকা আসছেন মিয়ানমারের রাষ্ট্রপতি থেইন সেইন। সেই সফরের প্রস্তুতিপর্ব নিয়ে আলোচনা করতে ৩০ জুন ঢাকা আসছেন মিয়ানমারের উপ-পররাষ্ট্রমন্ত্রী মং মিন্ট।
মিন্ট পররাষ্ট্রসচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে প্রেসিডেন্টের সফরসূচি ও আলোচ্য বিষয় ও চুক্তি স্বাক্ষরের বিষয় চূড়ান্ত করবেন।
উপ-পররাষ্ট্রমন্ত্রী মং মিন্ট ৩০ জুন থেকে ২ জুলাই ঢাকা সফর করবেন। এ সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুন ২৮, ২০১২
কেজেড/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর