ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ অপরিহারযোগ্য পরিস্থিতির কারণে কোম্পানির ১২তম বাষিক সাধারণ সভার (এজিএম) স্থান পরিবর্তন করেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, এখন ওই কোম্পানির ১২তম এজিএম বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, ব্লক-সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থ বছরের আর্থিক হিসেব পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য মোট সাড়ে ৩৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ অর্থাৎ শেয়ার প্রতি ১ দশমিক ২৫ টাকা লভ্যাংশ এবং ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়া হবে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুলাই উইন্টার গার্ডেন, রূপসী বাংলা হোটেলে বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর