৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১১:৪৭ এএম BDST banglanew24
15 Jul 2012   08:55:48 PM   Sunday BdST
E-mail this

কাবাডিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নজরুল


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের কাবাডি ফেডারেশনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন নজরুল ইসলাম। রোববার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের ‘ফোরাম’ সমর্থনপুষ্ট নজরুল ইসলামের নেতৃত্বাধীন কাবাডির একক প্যানেলকে বিজয়ী ঘোষণা করে।

২০০৯ এর নভেম্বরে অ্যাডহক কমিটির মাধ্যমে সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছিলেন মুনীর হোসেন। ফেডারেশন চালাতে ব্যর্থতার পরিচয় দেন তিনি। তারপরেও বর্তমান কমিটিতে সহ-সভাপতির পদ পেয়েছেন মুনীর। অন্যদিকে তার  জামাতা মাহফুজ খানকে করা হয়েছে দুই নম্বর যুগ্ন-সম্পাদক। এই কমিটিতে এক নম্বর যুগ্ন-সম্পাদক করা হয়েছে আগের কমিটিতে একই পদে থাকা আমজাদ হোসেন মজনুকে।

যথারীতি পদাধিকার বলে এই কমিটিতেও সভাপতি হিসেবে থাকছেন পুলিশ প্রধান হাসান মাহমুদ খন্দকার।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কাবাডির ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে চারটি সহ-সভাপতি, দুটি যুগ্ম-সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১৬টি সদস্য পদ রয়েছে।

নির্বাচিত কমিটি : সহ-সভাপতি মুনীর হোসেন, মুকিতুর রহমান, চৌধুরী এমদাদুল হক ও নিজামউদ্দিন চৌধুরী পারভেজ। সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আমজাদ হোসেন মজনু, মাহফুজ খান এবং কোষাধ্যক্ষ এসএমএ মান্নান।

সদস্য- মনসুর আজাদ, মনির হোসেন, কামাল উদ্দিন খান, সুবিমল চন্দ্র দাস, কায়ছার সাদিক, স্বপন খান, কাইউম শিকদার, শাহ ফখরুজ্জামান, গোলাম ফারুক, একেএম ফারুক, জহিরুল হক, জাহাঙ্গীর আলম, রেহানা পারভীন, মালেকা পারভীন, সৈয়দ তরিকুল ইসলাম, হান্নান মল্লিক।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/ সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান