ঢাকা : আইইউবিএটির যন্ত্রকৌশল বিভাগের নতুন ল্যাব উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম আমানুল্লাহ মিয়া।
গত ১৫ মার্চ নতুন উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় অনুষদ ও বিভাগীয় কর্মকর্তারা যোগ দেন।
অনুষ্ঠানে প্রফেসর ড. এম আমানুল্লাহ মিয়া বলেন, এই ল্যাবরেটরিতে বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা অত্যাধুনিক যন্ত্রাংশ ব্যবহার করতে পারবে। এতে গবেষণাকর্ম আরো সমৃদ্ধ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. এজেডএ সাইফুল্লাহ।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর