১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১:১২ এএম BDST banglanew24
02 Aug 2012   06:19:56 PM   Thursday BdST
E-mail this

আরএন স্পিনিংয়ের রাইট শেয়ার দেওয়ার বিষয়ে কমিটি গঠন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত আরএন স্পিনিং কোম্পানির শেয়ারহোল্ডারদের রাইট শেয়ার দেওয়া নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে একটি কমিটি গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) পরিচালনা পর্ষদ।

অধ্যাপক হাসেমকে প্রধান করে দুই সদস্যের এ কমিটির অন্য সদস্য হলেন- ব্রিগেডিয়ার জেনারেল ওয়াকার।

গঠিত কমিটিকে তাদের তদন্ত কার্যক্রম শেষ করে আগামী ৮ আগস্ট ডিএসই’র বোর্ড সভায় প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ডিএসই’র ৭১০তম বোর্ড সভায় এ কমিটি গঠন করা হয়।

সভা শেষে ডিএসই’র সিনিয়র সহ-সভাপতি আহমেদ রশিদ লালী এ কথা জানান।

আহমেদ রশিদ লালী বলেন, সভায় ডিমিউচ্যুয়ালাইজেশন, সার্ভেলেন্স সফটওয়্যার, নতুন সূচকসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।


জানা গেছে, আরএন স্পিনিংয়ের রাইট শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের যে ভোগান্তি  হয়েছে, সে বিষয়ে তদন্ত করা জরুরি বলে মনে করে ডিএসই’র পরিচালনা পর্ষদ। তাই তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে।

কমিটি আগামী ৬ দিনের মধ্যে তাদের প্রতিবেদন ডিএসইতে জমা দিবে।

ডিএসইর ডিমিউচ্যুয়ালাইজেশনের কমিটির বিষয়ে, আরএন স্পিনিংয়ের রাইট শেয়ারের বিষয়ে, ডিএসই’র এক্সিকিউটিভ কমিটির প্রস্তাবিত ২০১২-২০১৩ অর্থবছরের বাজেটের বিষয়ে, এক্সিকিউটিভ কমিটির অভ্যন্তরীন প্রস্তাবের বিষয়ে বোর্ড সভায় আলোচনা হয়েছে।

বোর্ড সভায় এম এইচ চৌধুরী সিকিউরিটিজ লিমিটেডের বাজেয়াপ্ত শেয়ার বিক্রয়ের দরপত্রের জন্য শুক্রবার আবার পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, আর এন স্পিনিং রাইট শেয়ারের মাধ্যমে পুঁজিবাজার থেকে ২৭৮ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৬০০ টাকা উত্তোলন করতে ১৩ কোটি ৯১ লাখ ৪১ হাজার ২৩০টি শেয়ার ছাড়ে। কিন্তু ২৭৮ কোটি টাকা উত্তোলিত হবার কথা থাকলেও ব্যাংক হিসাবে ১৮০ কোটি টাকা কম ছিলো। অর্থাৎ এ পরিমাণ টাকা আন্ডার সাবসক্রাইব হয়েছে। নিয়ম অনুযায়ী আন্ডার রাইটারদের শেয়ার গ্রহণের কথা ছিল। কিন্তু মন্দা বাজারের আন্ডার রাইটাররাও শেয়ার গ্রহণে অনাগ্রহ দেখালে কোম্পানি নির্ধারিত টাকা উত্তোলনে ব্যর্থ হয়। এ কারণে কোম্পানি কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের বিওতে শেয়ার পাঠাতে বিলম্ব করতে থাকে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: আহমেদ জুয়েল ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান