 |
২২ ডিসেম্বর চট্টগ্রাম বিজয়মেলা উদযাপন পরিষদের আয়োজনে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলায় চট্টগ্রাম ষ্টেডিয়ামে মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ আশ্রয়ে মৌলবাদ বিরোধী নাটক ‘নিশিমন-বিসর্জন’ এর ৩৮তম মঞ্চায়ন হবে।
নাটকটির নব নাট্যায়ন করেছেন আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন আশিক রহমান লিয়ন।
নাটকটির নেপথ্য শিল্পীরা হলেন- মঞ্চ, আলো ও প্রপস পরিকল্পনায় আশিক রহমান লিয়ন, আবহ সঙ্গীত পরিকল্পনায় তপন কুমার সরকার, সঙ্গীত, কোরিওগ্রাফী ও পোষাক পরিকল্পনায় কাজী তামান্না হক সিগমা, পোষ্টার ডিজাইন সাফায়েত খান, রূপসজ্জা শিল্পী সুভাশিষ দত্ত তন্ময়, প্রযোজনা অধিকর্তা এম. এ. আজাদ এবং তত্ত্বাবধানে মীর জাহিদ হাসান।
নাটকটিতে অভিনয় করছেন মীর জাহিদ হাসান, মোঃ শাহনেওয়াজ, এম. এ. আজাদ, পলি বিশ্বাস, আরিফ হোসেন, বিথুন আহমেদ, শিলা আক্তার সুর, হাসান আল মামুন, বাহার সরকার, অন্তর সাহা, কামরুজ্জামান সবুজ, সৈয়দ ফেরদৌস ইকরাম, আশু আশরাফ, নোমান শিকদার, নিভেল, আবুল কালাম আজাদ, ইকবাল চৌধুরী, সামসুল আলম, শিখা দাশ, রাসেল আহমেদ, হাবিবুর রহমান হাবিব, উৎপল চক্রবর্তী, উজ্জ্বল আচার্য্য ও তপন কুমার সরকার।
বাংলাদেশ সময় : ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১২
জিআর