৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:৪৩ এএম BDST banglanew24
12 Dec 2012   01:51:51 PM   Wednesday BdST
E-mail this

দু’নেত্রীর অবসর দাবিতে ১৭ ডিসেম্বর হরতাল


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দু’নেত্রীর অবসর দাবিতে ১৭ ডিসেম্বর হরতাল
ছবি : মোশাররফ /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে রাজনীতি থেকে অবসর নেওয়ার দাবিতে সোমবার ঢাকায় আধাবেলা হরতাল ডেকেছে ‘গড়বো বাংলাদেশ’।

বুধবার বেলা ১২টা ১২ মিনিট ১২ সেকেন্ডে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গড়বো বাংলাদেশ বিপ্লবী দলের উদ্যোক্তা সদস্য ও মুখপাত্র ড. শাহেদা ও কামরুল হাসান নাসিম এই হরতালের ঘোষণা দেন।

এদিন ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনেরও আহ্বান জানান তারা।

শাহেদা বলেন, “সোমবার কোনো শিক্ষার্থী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাবে না। এদিন কোনো পরিবারের মা-বোনেরা রান্না করবে না, কর্মস্থলে যাবে না, কোনো পেশার মানুষ, পরিবহন শ্রমিকরা গাড়ি বের করবে না।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “আমরা আশা করবো, ‘পরিবর্তনের রাজনীতি’ সফল করার জন্য ভয় না পেয়ে জনগণই রাজনীতি থেকে এই দুই নারী স্বৈরশাসকের অবসরের দাবিতে হরতাল পালন করবে।”

এ সময় তারা হরতালের ইস্যু ব্যাখ্যা করে বলেন, “মহাজোট সরকারের অমানবিক রাজনীতি, প্রধান বিরোধীদলের ব্যক্তি-ইস্যুকেন্দ্রিক ও প্রহসনের রাজনীতি, সার্বিক সাংঘর্ষিক রাজনীতি রুখবার জন্য দু’নেত্রীর রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত।”

হরতাল আহ্বানের আগে তিনি সামাজিক ও রাজনৈতিক সংগঠন ও পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে ‘গড়বো বাংলাদেশ’-এর পরিচিতি তুলে ধরেন।

এরপর শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার ও খালেদা জিয়ার নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমালোচনাম‍ুলক তথ্য-উপাত্ত তুলে ধরেন তিনি।

এরপর দু’নেত্রীর অবসর নেওয়া কেন জরুরি সে ব্যাপারে যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করিয়ে তাদের অবসর দাবিতে হরতালের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১২
এনএম/এসকেএস/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপ‍ুট এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান