ঢাকা: ওওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সন্ধ্যা সাতটা দশ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ৫৮৭ নম্বর ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ভাই শামীম ইসকান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে ফায়েজ ইসকান্দার এবং এপিএস সুরাতুজ্জামানও সৌদি আরব গেছেন।
বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান।
মূলত ওমরাহ পালনের উদ্দেশ্যেই বিরোধী দলের নেতা সৌদি আরব গেলেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
সেখানে থাকাকালে সৌদি বাদশাহর মেহমান হিসেবে তিনি মদিনার রাজকীয় দারুল আমান প্রাসাদে অবস্থান করবেন। সৌদি আরবে ১০ দিন অবস্থান শেষে আগামী ২৯ রমজান তার দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১২
এমএম/ জেডএম; সম্পাদনা:জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com