১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৪:২৮ এএম BDST banglanew24
21 Jul 2012   12:24:58 AM   Saturday BdST
E-mail this

মৌসুমী ও নীরব উদ্বোধন করলেন ফমকম শোরুম


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মৌসুমী ও নীরব উদ্বোধন করলেন ফমকম শোরুম

চলচ্চিত্র নায়িকা মৌসুমী ও এ প্রজন্মের নায়ক নীরব উদ্বোধন করলেন ফমকম ব্রান্ডের শোরুম। গত ১৯ জুলাই বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে সুবিশাল পরিসরে গড়ে ওঠা ফমকম ব্রান্ডের বাংলাদেশে প্রথম শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠান আলোকিত করেন এই দুই তারকা।

বাংলাদেশে ফমকম ব্রান্ডের প্রথম শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধনে মৌসুমী ও নীরবের সঙ্গে ছিলেন ফমকম ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এফ এম কবির মহিউদ্দিন, এ্যাপারেল টুয়েন্টি ওয়ানের চেয়ারম্যান লুৎফা মহিউদ্দিন, লিথি গ্রুপের পরিচালক মনিরুজ্জামান, নাজমুল হক, জিএম জুয়েল আহমেদ ও ফমকমের হেড অব অপারেশন মো. মুজিবুল হকসহ  আরো অনেকে।

মৌসুমী ও নীরব ফমকমের নতুন শোরুম ঘুরে দেখেন এবং ফমকমের বিভিন্ন প্রডাক্টের প্রশংসা করেন। ফমকমের পোশাকের গুণগত মান ও ডিজাইনের প্রশংসা করে চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী বলেন,শপিং এর জন্য বিদেশমূখীদের পথ অনেকটাই বন্ধ করে দিবে ফমকম। নীরব বলেন, বাংলাদেশে এখন ফমকম ব্রান্ডের মানসম্পন্ন প্রডাক্ট পাওয়া যাচ্ছে  বলে ভালো লাগছে।

লিথি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে ফমকমের যাত্রা প্রসঙ্গে এফ এম কবির মহিউদ্দিন বলেন, বাংলাদেশে তৈরি বিশ্বমানের পোষাক সুলভমূল্যে ফ্যাশন সচেতন মানুষের কাছে পৌঁছে দেওয়াই ফমকমের মূল উদ্দেশ্য। ফমকমের প্রতিটি তৈরি পোষাকে একজন ক্রেতা ভিন্নতা খুঁজে পাবেন।

ঈদকে সামনে রেখে ফমকমে নিজস্ব ব্রান্ডের তৈরি পোশকের পাশাপাশি ক্রেতারা বিশ্বখ্যাত নানা ব্রান্ডের গার্মেন্টস ও লেদার পণ্য সুলভমূল্যে কেনার সুযোগ পাবেন। ঠিকানা: হাসিম টাওয়ার ২০৫/১-এ তেজগাঁও-গুলশান লিংক রোড (গুলশান আড়ং এর বিপরীতে)।  

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা,  জুলাই ২১, ২০১২
সম্পাদনা: বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান