১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১:২৪ পিএম BDST banglanew24
25 May 2012   06:26:01 PM   Friday BdST
E-mail this

শনিবার পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানের এজিএম


এসএমএ কালাম, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান দুটি হলো: রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এবং উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।

রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের এজিএম শনিবার বিকেল ৩টায় ফ্যাক্টরির নিজস্ব স্থান সলিপুর বলদীপুকুর বাসস্ট্যান্ড, বলদীপুকুর রংপুরে অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানির রেকর্ড ডেট ছিল চলতি অর্থবছরের ২৬ এপ্রিল।

২০১১ সালে তালিকাভুক্ত ‘এন’ ক্যাটাগরি কোম্পানিটির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা মার্কেট লট ২০০টিতে। কোম্পানিটির পরিচালনা পর্ষদে ২৫ দশমিক ৫৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৩৭ দশমিক ৬৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৬ দশমিক ৭৭ শতাংশ শেয়ার।

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের এজিএম শনিবার সকাল ১০টায় ইস্পেক্ট্রা কনভেনশন সেন্টার, হাউজ-১৯, রোড-৭, গুলশান-১ ঢাকায় অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল চলতি অর্থবছরের ২৬ এপ্রিল।
১৯৯৭ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরি কোম্পানিটির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা মার্কেট লট ৫০টিতে। কোম্পানিটির পরিচালনা পর্ষদে ৩৩ দশমিক ৭৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৪ দশমিক ৯ শতাংশ, প্রবাসী বিনিয়োগকারীদের কাছে দশমিক ২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২২ দশমিক ১৪ শতাংশ শেয়ার।

প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ২০০৯ সালে ২৫ শতাংশ এবং ২০১০ সালে ৪০ শতাংশ বোনাস ইস্যু করেছিল।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ২৫, ২০১২
এসএমএকে/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান