১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৮:৩৯ পিএম BDST banglanew24
29 Jul 2012   08:26:24 PM   Sunday BdST
E-mail this

ডিভোর্সের পর স্বাধীনচেতা কেটি হোমস


ইশতিয়াক হোসেন লাবিব
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডিভোর্সের পর স্বাধীনচেতা কেটি হোমস

হলিউড সুপারস্টার টমক্রুজের সঙ্গে দীর্ঘ ছয় বছরের সংসার জীবনের ইতি টেনেছেন কেটি হোমস প্রায় এক মাস আগে। তাদের ডিভোর্স ফাইলটি নিয়ে আদালতে দায়ের করা মামলার রায় অবশ্য এখনো হয় নি। তবে দুই তারকা আলাদা থাকছেন একমাস ধরে। তাদের নিয়ে চলছে হলিউডে ছড়িয়ে পড়েছে অনেক গসিপ। এরই মধ্যে কেটি হোমস জন্ম দিয়েছেন আরেকটি গসিপের।

সম্প্রতি নিউইয়র্কের ‘নোম্যাড হোটেল’ নামের একটি অভিজাত হোটেলে কেটি হোমসকে দেখা গেছে অজানা এক বন্ধুর সঙ্গে ডিনার করতে। হোটেলে অনেক রাত পর্যন্ত তারা অবস্থান করেন। ডিভোর্সের পর জনসম্মুখে কেটি হোমসকে এবারই প্রথম দেখা গেল কারও সঙ্গে ডিনার করতে।

ডিনারের পরপরই সাংবাদিকরা পিছু নেয় কেটি হোমসের। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘অনেকদিন পর কোনো হোটেলে ডিনার করলাম। ডিনারটা আমি ভীষণ উপভোগ করেছি।’ ডিনারের সময় পাশে থাকা বন্ধুটির পরিচয় জানতে চাইলে কেটি হোমস তা এড়িয়ে যান।

নোম্যান হোটেলের একজন কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের হোটেলে কেটি হোমসের মতো একজন সেলিব্রিটি ডিনার করতে আসায় আমরা আনন্দিত। কেটি হোমসের সঙ্গে একজন বন্ধুও ছিল। তবে তার পরিচয় আমরা জানতে পারে নি। তাদের ঘনিষ্ঠভাবেই ডিনার করতে দেখা গেছে।’

ডিভোর্সের পর প্রথমবার জনসম্মুখে বন্ধুকে নিয়ে ডিনারে আসাকে অনেকেই মনে করছেন, কেটি হোমসের স্বাধীনচেতা হয়ে উঠা। অবশ্য কেটি হোমসের ঘনিষ্ঠ কেউ কেউ্য এটিকে নিছক একটি ব্যবসায়িক ভোজ হিসেবে উড়িয়ে দিয়েছেন।

বাংলাদেশ সময় ১৯৫৫, জুলাই ৩০, ২০১২
সম্পাদনা : অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান