৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৩:১৫ পিএম BDST banglanew24
15 May 2012   09:12:26 PM   Tuesday BdST
E-mail this

বুধবার বৈঠকে বসবে যৌথ ইন্সপেকশন দল


এসএমএ কালাম, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বুধবার বৈঠকে বসবে যৌথ ইন্সপেকশন দল

ঢাকা: ‘সার্বক্ষণিক যৌথ ইন্সপেকশন দল’ বৈঠকে বসছে বুধবার। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সম্মেলন কক্ষে সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
 
এসইসির নির্বাহী পরিচালক ও ইন্সপেকশন কমিটির আহবায়ক মো. সাইফুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত বছরের ১৬ নভেম্বর এই কমিটি গঠন করে এসইসি। এরপর চলতি বছরের ৩ জানুয়ারি এ বিষয়ে কমিটির কাজ চালু করার নির্দেশনা সাপেক্ষে গেজেট প্রকাশ করা হয়।
 
এই কমিটি পুঁজিবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানদের কাছ থেকে সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক এবং বাৎসরিক ভিত্তিতে বিভিন্ন তথ্য ও উপাত্ত সংগ্রহ করার জন্য ‘রিপোর্ট ফরমেট’ তৈরি করে ওই প্রতিষ্ঠানের কাছে পরিপালনের জন্য দেবে এবং সার্বক্ষণিক যৌথ ইন্সপেকশন দল তাদের পরিদর্শন প্রতিবেদন এসইসির চেয়ারম্যানের কাছে পেশ করবে।

এই যৌথ ইন্সপেকশন দলের সদস্যরা হলেন, এসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান (আহবায়ক), বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক কেএম গাউসুজ্জামান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মোশারফ হোসেন এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ১৫, ২০১২
এসএমএকে/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান