মক্কা: সকল ক্ষেত্রে সীমাহীন দুর্নীতি, দ্রব্যমুল্যের ঊর্ধগতি, আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতির কারণে দেশে-বিদেশে বর্তমান সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) মক্কা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মক্কার লুলু হোটেল অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, আওয়ামীলীগ রাজনৈতিকভাবে না পেরে প্রশাসনকে ব্যবহার করে হামলা করে আর মামলা দিয়ে বিরোধী দল নির্মূলের চেষ্ঠা করছে। ইসলাম ও জাতীয়তাবাদী শক্তি সরকারের সকল অপচেষ্ঠা ব্যর্থ করে দেবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মক্কা কেন্দ্রীয় কমিটির আহবায়ক ফেরদৌস চৌধুরী মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহবায়ক আ আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি মক্কা মহানগর শাখার সেক্রেটারি এম এ বাকী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি)’র মক্কা মহানগর শাখার সেক্রেটারি ইমাম হোসাইন মঞ্জু, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন, মক্কা বিএনপির যুগ্ন আহবায়ক পারভেজ মৃধা।
মক্কা কেন্দ্রীয় বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুস সালাম তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন যুবদল নেতা কামাল মাহমুদ, সায়েদ, পাবেল, কবির, প্রকৌশলী সেলিম রেজা, বিএনপি নেতা বেলায়েত হোসেন, নুরুল আমীন, আব্দুল খালেক প্রমুখ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, আবুল কালাম, ফরিদুল আলম, মোস্তাক আহমেদ, বেলাল, নুর মোহাম্মদ, হানিফ হেলালী, সামসুল আলম আজাদ, মুনির আহমেদ, জহির আল ফজল, মোস্তাফিজ, কামাল সওদাগর ছাড়াও মক্কা বিএনপি ও অংগসংগঠনের নেতারা।
সভায় বক্তারা আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন এখন গণদাবীতে পরিনত হয়েছে। পাতানো নির্বাচন বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না।
নেতারা আরো বলেন, আগামী নির্বাচনের তহবিল সংগ্রহ আর দলীয় নেতা-কর্মীদের পকেট ভারী করার জন্যই সরকার নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করার পরিকল্পনা করছে। পদ্মাসেতু নিয়ে বিশ্বব্যাংকের দেয়া দুর্নীতির রিপোর্ট প্রকাশ করার জন্য সরকারের প্রতি দাবি জানান নেতারা।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ০৫ আগস্ট, ২০১২
সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর