চট্টগ্রাম: জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়: হালদার মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে জনসচেতনতা সভা বেলা ১১টায় চান্দগাঁও মোহরা জেলেপাড়াসংলগ্ন তারানন্দ মহাকালী মন্দির প্রাঙ্গণে এবং বিকেল ৪টায় হালদা নদীর রাউজান পশ্চিম গহিরা অংশে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান। প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত।
রমজান উপলক্ষে ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম: চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভুর্তূকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন বেলা ১১টা ৩০ মিনিটে আগ্রাবাদের চেম্বার হাউসের সামনে। চিটাগাং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির গরিব-দুস্থদের জন্য ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন বেলা ১১টায় আগ্রাবাদের চেম্বার কার্যালয়ের সামনে।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও উত্তর বন বিভাগ: বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান বিকেল ৪টায় লালদীঘি মাঠে।
মা-শিশু ও জেনারেল হাসপাতাল: ফিজিক্যাল ও রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্বোধন বেলা ১১টায় সেমিনার হলে।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন: শিক্ষার্থীদের জন্য ‘মানবাধিকার ও প্রাথমিক আইন’ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি সকালে চকবাজারের চট্টেশ্বরী সড়কের সাউথ এশিয়ান কলেজ চিটাগাং প্রাঙ্গণে।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
এআরএম/বিএস