খুলনা: তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, বিদ্যুৎ কৃষি উপকরণের অব্যাহত মূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছে ১৮ দলীয় জোট।
রোববার বিকেল ৫টায় নগরীর বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক স¤পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি।
এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সাবেক সংসদ সদস্য এম নূরুল ইসলাম দাদু ভাই।
বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ, বিজেপি মহানগর সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান লাবু, খেলাফত মজলিসের মহানগর সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া, মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, অধ্যাপক মাহফুজুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর