৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ২:১৮ এএম BDST banglanew24
16 Jul 2012   04:42:56 PM   Monday BdST
E-mail this

তানোরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় তেলবাহী ট্রাকের ধাক্কায় অলিউল্লাহ (৭) নামে একটি শিশু নিহত হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অলিউল্লাহ (৭) উপজেলার চান্দুড়িয়া এলাকার শরিয়তুল্লাহর ছেলে। সে স্থানীয় দেওতলা রেজি. প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর ১টার দিকে চান্দুড়িয়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় তেলবাহী একটি ট্রাক অলিউল্লাহকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

এ ঘটনায় ট্রাকসহ এর চালক ও হেলপারকে আটক করেছে স্থানীয় জনতা।

এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা রাজশাহী-তানোর সড়ক অবরোধ করে রাখেন।

তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) খালেক বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই শিশুটির পরিবারের সদস্যরা লাশ বাড়ি নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান