 |
ঢাকা: সপ্তাহের শেষ কাযর্দিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরু ও শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। এদিন লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীণ ফোন ও দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা কোম্পানির শেয়ার।
এদিন গ্রামীণ ফোন কোম্পানির শেয়ার মোট লেনদেন হয়েছে ১০ কোটি ১২ লাখ ১৫ হাজার ৭০০ টাকা। অন্যদিকে, স্কয়ার ফার্মা কোম্পানির লেনদেন হয়েছে ৯ কোটি ২০ লাখ ২৪ হাজার ৬০০ টাকার শেয়ার।
বৃহস্পতিবার গ্রামীণ ফোন কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ২০৭ দশমিক ২ টাকা এবং সর্বনিম্ন ২০৩ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের সর্বশেষ দাম ছিল ২০২ দশমিক ৯ টাকা।
ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা যায়, ২০০৯ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ২০০টিতে।
এছাড়া গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার গ্রামীণফোনের বাজার মূলধন দাঁড়ায় ২৭ হাজার ৩৯৭ কোটি ৫৮ লাখ ৭৪ হাজার টাকা, অনুমোদিত মুলধন ৪ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা।
বাজারে এ কোম্পানির মোট ১৩৫ কোটি ৩ লাখ ২২টি শেয়ার রয়েছে। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ সমাপ্ত শেয়ারহোল্ডারদের জন্য আরও ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এছাড়া ২০১১ সালের ১৯ জুলাই শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ফলে দু’দফায় শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২০৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানির মধ্যে লংকা- গ্রামীণ ফোন কোম্পানির মোট লেনদেন হয় ১০ কোটি ১২ লাখ ১৫ হাজার ৭০০ টাকা, স্কয়ার ফার্মা ৯ কোটি ২০ লাখ ২৪ হাজার ৬০০ টাকা, লাফার্জ সুরমা সিমেন্ট ৬ কোটি ৬৫ লাখ ১৯ হাজার টাকা, লংকা-বাংলা ফিন্যান্স ৬ কোটি ১২ লাখ ৪ হাজার ৯০০ টাকা, মেঘনা পেট্রোলিয়াম ৫ কোটি ৯ লাখ ২৪ হাজার ৬০০ টাকা, সন্ধানী ইন্স্যুরেন্স ৪ লাখ ৮৩ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা, যমুনা অয়েল ৪ কোটি ৫২ লাখ ৩১ হাজার ৯০০ টাকা, বেক্সিমকো লি. ৪ কোটি ৪০ লাখ ১ হাজার ৮০০ টাকা, ইউসিবিএল ৪ কোটি ১৮ লাখ ২ হাজার ৭০০ টাকা এবং আফতাব অটোমোবাইল ৪ কোটি ৭৮ হাজার ৮০০ টাকা।
ভলিউম বিক্রির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- লাফাজ সুরমা সিমেন্ট ১৬ লাখ ৮৯ হাজার ভলিউম, ইউসিবিএল ১৫ লাখ ৫৬ হাজার ৫৫০ ভলিউম, এসআইবিএল ১৩ লাখ ২ হাজার ২৫০ ভলিয়ম, ইউনাইটেড এয়ার ১১ লাখ ৪০ হাজার ৯০০ ভলিউম, ন্যাশনাল ব্যাংক লি. ১০ লাখ ৮৬ হাজার ৯০০ ভলিউম, সিটি ব্যাংক ১০ লাখ ৫১ হাজার ৫০ ভলিউম, আরএন স্পিনিং ৯ লাখ ১৮ হাজার ভলিউম, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স ৭ লাখ ১৬ হাজার ২০০ ভলিউম, লংকা-বাংলা ফিন্যান্স ৬ লাখ ৮৮ হাজার ৫০০ ভলিউম এবং এনসিসি ব্যাংক ৬ লাখ ২৫ হাজার ভলিউম।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মে ৩১, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর