৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ২:২০ পিএম BDST banglanew24
26 May 2012   12:33:05 PM   Saturday BdST
E-mail this

কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিক্যালে সাদেক হোসেন খোকা


মোহসিন কবির, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিক্যালে সাদেক হোসেন খোকা

ঢাকা : ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যায়।

খোকার ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম জানান, স্যারের প্রস্রাবের থলিতে টিউমার হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কিডনি, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন।

মনিরুল ইসলাম আরো জানান, খোকার প্রস্রাবের থলিতে টিউমার হওয়ার কারণে প্রস্রাব বন্ধ হয়ে যায় এবং পায়ে পানি এসে পা ফুলে যায়। বর্তমানে তিনি ইউরোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।  

উল্লেখ্য. বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় বিএনপিসহ ১৮ দলীয় জোটের হরতালের সময় সচিবালয়ে বোমা বিস্ফোরণ ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো হয়। এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ‍মামলার আসামি সাদেক হোসেন খোকা। তিনি সচিবালয়ে বোমা বিস্ফোরণ মামলায় জামিনে থাকলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় খোকা বর্তমানে কারাগারে আটক।

বাংলাদেশ সময় : ১২১৯ ঘণ্টা, মে ২৬, ২০১২
সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান