১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১১:৫৭ এএম BDST banglanew24
17 Aug 2012   07:10:42 PM   Friday BdST
E-mail this

ভোগ্যপণ্য খাতে আমদানি ব্যয় কমেছে


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভোগ্যপণ্য খাতে আমদানি ব্যয় কমেছে

ঢাকা: গত ২০১১-১২ অর্থবছরে পেট্রোলিয়ামজাত পণ্য, মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামালের আমদানি মূল্য বেড়েছে। কমেছে ভোগ্যপণ্য খাতে। তবে সার্বিকভাবে আলোচ্য অর্থবছরের এগারো মাসে (জুলাই ’১০-মে ’১১) পূর্ববর্তী অর্থবছরের (২০১০-১১) একই সময়ের তুলনায় আমদানি ব্যয় বেড়েছে ৭ দশমিক ১৬ শতাংশ।

অন্যদিকে ২০১১-১২ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় রফতানি আয় বেড়েছে ৫ দশমিক ৯৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
 
বাংলাদেশ ব্যাংক জানায়, গত অর্থবছরে পেট্রোলিয়ামজাত পণ্য, মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামালের আমদানি মূল্য বেড়েছে যথাক্রমে ৪০ দশমিক ৯৬ শতাংশ, ২২ দশমিক ৯৫ শতাংশ এবং ৯ দশমিক ৬৫ শতাংশ। অন্যদিকে ভোগ্যপণ্যের আমদানি মূল্য কমেছে ৫৩ দশমিক ৫৬ শতাংশ।

গত অর্থবছরে রফতানির পরিমাণ আগের বছরের তুলনায় বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ২০১১-১২ অর্থবছরে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬৫০ কোটি ডলার। এর বিপরীতে রফতানি আয় হয়েছে ২ হাজার ৪২৮ কোটি ৭৬ লাখ ডলার।
 
গত অর্থবছরে ইউরোপ ও আমেরিকায় বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় ও মন্দার কারণে পোশাক শিল্প খাতে আশানুরূপ রফতানি না হওয়ায় রফতানি লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি বলে বাণিজ্য মন্ত্রণালয় জানায়। পাশাপাশি আলোচ্য অর্থবছরে বিদেশে অবস্থিত দেশের ৪৪টি মিশনের মধ্যে ২৩টি মিশন তাদের রফতানি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
এস আর / সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান