চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলার বহুল আলোচিত কানসাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ বৃহষ্পতিবার শিবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বেলা ১২টার দিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম শারজিল হাসান নিবার্চিত সদস্যদের শপথ পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী নির্বাচিত সদস্যগণ হলেন- ১নং ওয়ার্ডে আরিফুল ইসলাম উইল, ২ নং ওয়ার্ডে রেজাউল করিম, ৩নং ওয়ার্ডে কাজেরুল ইসলাম, ৪নং ওয়ার্ডে আব্দুল সামাদ, ৫নং ওয়ার্ডে আহসান আলী, ৬নং ওয়ার্ডে মশিউর রহমান, ৭নং ওয়ার্ডে রবিউল ইসলাম, ৮নং ওয়ার্ডে মজিবুর রহমান ৯নং ওয়ার্ডে ডাবলু আলী এবং সংরক্ষিত মহিলা আসনের ১,২ ও ৩ নং আসনে আইরিন বেগম, ৪,৫ ও ৬ আসনে কুস্তুরী বেগম এবং ৭,৮ও ৯ নং আসনে মরিয়ন বেগম ।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুন ২১ , ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর