৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৬:১৮ এএম BDST banglanew24
10 Jun 2012   10:50:53 PM   Sunday BdST
E-mail this

ইরান-তুরস্ক সীমান্তে বাংলাদেশি জিম্মি

অবশেষে পররাষ্ট্রমন্ত্রী খোঁজ নিতে বলেছেন


ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অবশেষে পররাষ্ট্রমন্ত্রী খোঁজ নিতে বলেছেন ইরান-তুরস্ক সীমান্তে বাংলাদেশি জিম্মি

ঢাকা: ইরান-তুরস্ক সীমান্তে দালালদের হাতে অর্ধশতাধিক জন বাংলাদেশি জিম্মি হওয়ার ঘটনা সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় খোঁজ নিচ্ছে বলে আনিযেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

তিনি রোববার বাংলানিউজকে বলেন, “সম্প্রতি আমি শুনেছি তুরস্ক-ইরান সীমান্তে কিছু বাংলাদেশি জিম্মি অবস্থায় রয়েছেন। তারা ঠিক কোন স্থানে রয়েছেন তা এখনও সনাক্ত করা যায়নি। তবে আমি তৃরস্ক ও ইরান দূতাবাসের রাষ্ট্রদূতদেরকে তাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছি।”

পররাষ্ট্রমন্ত্রী বেশ আক্ষেপের সুরে বলেন, “এভাবে যারা দুর্ভোগে পড়েছে সে দেশগুলোতে আমাদের দূতাবাস রয়েছে। এমন অনেক দুর্গম এলাকা থেকে বাংলাদেশিদের আমরা উদ্ধার করে এনেছি।”

এদিকে, দুর্বৃত্ত চক্রের হাতে জিম্মি ফেনীর আতাউল্লাহর ভাই স্যেদি প্রবাসী ফয়েজুল্লাহ রোববার বাংলানিউজকে জানান, চাহিদামত টাকা তাদের নির্দেশিত অ্যাকাউন্টে জমা না দিলে রোববারের মধ্যে তাদের ভাইকে হত্যা করা হবে। তারা ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখার একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলেছে সেখানে টাকা পৌঁছে দিতে। ওই অ্যাকাউন্টের মালিক জনৈক রেজাউর রহমান, অ্যাকাউন্ট নং ৬০৫৯।

উল্লেখ্য, দালালদের হাতে জিম্মি কয়েকজন বাংলাদেশে তাদের আত্মীয়স্বজনকে ফোন করে বিষয়টি জানিয়েছেন।

গত মঙ্গলবার ওমানপ্রবাসী আতাউল্লাহ ওরফে সানাউল্লাহ (২২) তার বোনকে ফোন করে বলেন, দালালরা তাকে বন্দি করে রেখেছে। তাদের অ্যাকাউন্টে সাড়ে ৩ লাখ টাকা না দিলে মেরে ফেলবে।

অভাবের সংসারে একটু স্বাচ্ছন্দ্য আনতে ২০১০ সালের ১২ আগস্ট ওমানে পাড়ি জমান সানাউল্লাহ।

সানাউল্লাহর বাবা মাওলানা আব্দুল হাই ফেনী শাহজালাল ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক।
তিনি জানান, তার ছেলেকে ইরান-তুরস্ক সীমান্তে বন্দি করে রাখা হয়েছে বলে সেলফোনে জেনেছেন। সানাউল্লাহ ওমানে মৎস শ্রমিক হিসেবে চাকরি করছিল। সেখান থেকে দালালচক্র তাকে গ্রিস পাঠানোর কথা বলে প্রলুব্ধ করে।

এ ধরনের অর্ধশতাধিক জেলেকে ট্রলারযোগে গ্রিস নিয়ে যাওয়ার কথা বলে দালালচক্র ১ লাখ থেকে দেড় লাখ করে টাকা নেয়। এদের প্রায় সবাই বাংলাদেশি। তারা ওমান ও দুবাই’র সমুদ্র উপকূলে জেলে হিসেবে মজুরি খাটতেন। পরে তাদের সবাইকে ইরান ও তুরস্ক সীমান্তের দুর্গম এলাকায় নিয়ে জিম্মি করে দালালরা।

সূত্রমতে, আদম পাচার এবং জিম্মি চক্রের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর পুলিশ ও কোস্টগার্ডও জড়িত রয়েছে দুর্বৃত্ত চক্রের সঙ্গে। এছাড়া জড়িত আছে কিছু বাংলাদেশিও।

আতাউল্লাহ ও তাদের আরেক আত্মীয় তোফাজ্জল হোসেন মানিককে (২৫) গত ২৭ মে গ্রিসে নেওয়ার নাম করে ইরানে নিয়ে যায় দালাল চক্র। পরে আরও অনেক বাংলাদেশির সঙ্গে তাদের বন্দি করে রাখে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ১০ জুন, ২০১২
সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর
ahsan@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান