৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৮:২১ পিএম BDST banglanew24
03 Jun 2012   09:31:16 PM   Sunday BdST
E-mail this

বেলকুচিতে অপহরণের ৯ মাস পর তরুণী উদ্ধার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বেলকুচিতে অপহরণের ৯ মাস পর রোববার সকালে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার বাল্যপাড়া গ্রামের ওই তরুণী তার বাবার মৃত্যুর পর থেকে নানা বাড়ি বেলকুচি উপজেলার খামার গ্রামে বসবাস করত।

গত ৩ অক্টোবর বেলকুচি থেকে উল্লাপাড়া যাওয়ার পথে ওই তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বেলকুচির খামার গ্রামের ইসরাইল হোসেনের ছেলে আওলাদ হোসেন ও (২২) তার সঙ্গীরা।

এরপর ওই তরুণীর মায়ের কাছে মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।

এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় ইসরাইলসহ বেশ কয়েকজনের নামে অপহরণ মামলা করলে পুলিশ সুপার মোশারফ হোসেন নিজেই মামলাটি তদন্ত শুরু করেন।

দীর্ঘ ৯ মাস পর রোববার সকালে মোবাইল কলের সূত্র ধরে উল্লাপাড়ার নেওরগাছা থেকে ওই তরুণীকে উদ্ধার করে বেলকুচি থানা পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুন ০৩, ২০১২
সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান