কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদি-পাকুন্দিয়া সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাকুন্দিয়া থেকে এক মোটরসাইকেলে চারজন কটিয়াদি উপজেলা সদরে আসার পথে ভোগপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে চার মোটরসাইকেল আরোহী সজল মোদক (১৫), দিদার (২০), অমিত (১৮) ও আরিফ (২০) ঘটনাস্থলেই মারা যায়।
নিহত সজল, দিদার ও অমিতের বাড়ি কটিয়াদি উপজেলা সদরের পশ্চিমপাড়া এবং আরিফের বাড়ি বীর নোয়াকান্দা এলাকায়।
কটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, মে ০৫, ২০১২
প্রতিবেদন: মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর