চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন টাইগারপাস এলাকায় বাসের ধাক্কায় মো. তাবু (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আবু কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মো. ছিদ্দিকুর রহমানের ছেলে। সে মা-বাবার সঙ্গে চট্টগ্রামের টাইগারপাস এলাকায় থাকতো বলে পুলিশ জানায়।
শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, “রাস্তা পার হওয়ার সময় টাইগারপাস মোড়ে আবুকে একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ঘাতক বাসটিকে আটক করা যায়নি।”
তিনি আরো বলেন, “মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলেও জানান হুমায়ুন।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
এমবিএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর