১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১:৪২ এএম BDST banglanew24
03 Feb 2013   09:56:57 AM   Sunday BdST
E-mail this

শিবগঞ্জ সীমান্তে উত্তেজনা: পতাকা বৈঠকের আহ্বান


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নোম্যান্স ল্যান্ডের ১শ ৫০ গজের মধ্যে মাটি খনন করাকে কেন্দ্র করে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র বাংলানিউজকে জানায়, শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ সীমান্তে নোম্যান্স ল্যান্ডের ১শ ৫০ গজের মধ্যে একটি মরা নদীর উপর কালর্ভাট নির্মাণের জন্য বিএসএফ শনিবার মাটি খনন শুরু করে।

তবে এ সময় বিজিবি সদস্যরা তীব্র প্রতিবাদ জানালে ভারতীয় পক্ষ পিছু হটে।
এনিয়ে ওই সঅমান্তে উত্তেজনা দেখা দেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে ইতোমধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুই বাহিনীর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সীমান্ত পিলার ১শ ৭৭’র কাছে এ বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

এ ব্যাপারে ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আলম পিএসসি বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে কিরনগঞ্জ সীমান্তে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে সোনামসজিদ কোম্পানী সদরের কোম্পানী কোমান্ডার শামসুল আলম এবং ভারতের পক্ষে শুভপুর ক্যাম্পের কোম্পানী কোমান্ডারের উপস্থিত থাকার কথা রয়েছে।
      
বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান