১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৬:৫৫ এএম BDST banglanew24
21 Jun 2012   07:23:43 PM   Thursday BdST
E-mail this

নাদিয়া-লিখন ‘কেমন জুটি’ ?


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নাদিয়া-লিখন ‘কেমন জুটি’ ?

আমাদের নৃত্যাঙ্গনের সফল জুটি নাদিয়া-লিখন। দীর্ঘদিন ধরে জুটি বেঁধে নৃত্য পরিবেশন করছেন তারা। এবার তাদের দুজনকে নিয়ে আসা হলো বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় সেলিব্রিটি শো ‘আমরা দুটি কেমন জুটি’-তে।

তারকা জুটিদের নিয়ে প্রানবন্ত আড্ডার অনুষ্ঠান ‘আমরা দুটি কেমন জুটি’। আমাদের শোবিজ, ক্রীড়া, ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য পরিমণ্ডলে এমন অনেক জুটি আছেন, যারা দীর্ঘ সময় একসঙ্গে কাজ করে একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন। জুটি বেঁধে কাজ করে তারা সফল হওয়ার কারণে একজনের নাম বললে স্বাভাবিকভাবেই অন্যজনের নাম চলে আসে।

এ ধরনের সফল জুটি নিয়ে বিশেষ সেলিব্রেটি আড্ডা ‘আমরা দুটি, কেমন জুটি’। আড্ডায় উঠে আসবে কিভাবে তারা জুটিবদ্ধ হলেন, কিভাবে সফলতা আসলো। কোন কারণে একজন অন্যজনের প্রতি আকৃষ্ট হলেন। একজন অন্যজনের প্রশংসার পাশপাশি ক্রুটির কথাও বলবেন। বলবেন অজানা আরও অনেক কথা।

পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আমরা দুটি কেমন জুটি’র এবারের অতিথি নাচের জগতের জনপ্রিয় জুটি লিখন ও নাদিয়া। অনুষ্ঠানে তারা নিজেদের জুটি সম্পর্কে বলেছেন নানা অজানা কথা।

‘আমরা দুটি কেমন জুটি’ উপস্থাপনা করছেন ফারহানা নিশো। শনিবার রাত ৮টা ৩৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে এ অনুষ্ঠানটি।

বাংলাদেশ সময় ১৮৫০, জুন ২১, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান