 |
জিটিভি (গাজী টেলিভিশন)-এ ১১ আগস্ট থেকে সরসরি সম্প্রচারিত হচ্ছে শ্রীলঙ্কান প্রিমিয়ার লীগ (এসএলপিএল)। প্রতিটি ম্যাচের শুরুতে, মধ্য বিরতিতে এবং শেষে প্রচার করা হচ্ছে টক শো ‘ক্রিকেট এক্সট্রা’ অনুষ্ঠানের। লাক্স তারকা মুনমুনের উপস্থাপনায় প্রতিদিনের এই অনুষ্ঠানে ক্রিকেট তারকা ছাড়াও আমাদের শোবিজ তারকারাও অংশ নিচ্ছেন।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দর্শকদের ক্রীড়া বিনোদোনের মাত্র বাড়িয়ে দিতে ক্রিকেটের সঙ্গে বড় পরিসরে যুক্ত হয়েছে বেসরকারী স্যাটেলাইট চ্যানেল জিটিভি (গাজী টোলভিশন) ও প্রাণ-আরএফএল গ্রুপ। জিটিভি এসপিএল’র সব গুলো খেলাই সরাসরি সম্প্রচার করছে। খেলাগুলো পরিবেশিত হবে প্রাণ আর এল গ্রুপের সৌজন্যে। জিটিভির ক্রিকেট এই উৎসবের নাম করা হয়েছে প্রাণ আরএফএল গ্রুপের প্রোডাক্ট ‘প্রাণ ঝালমুড়ি নিবেদিত শ্রীলঙ্কান প্রিমিয়ার লীগ ২০১২’। বাংলানিউজ এই সম্প্রচার কার্যক্রমের অনলাইন পার্টনার।
শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ প্রতিযোগিতায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অংশ গ্রহণ করতে না পারলেও অংশ নিচ্ছেন বাংলাদেশের তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাসির হোসেন । তারা খেলছেন জনপ্রিয় দলগুলোর হয়ে।
২৪টি খেলার মধ্যে ১১টি খেলা অনুষ্ঠিত হবে বিকাল সাড়ে ৪টায় এবং বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে রাত সাড়ে ৮টায় । খেলা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। অনুষ্ঠানে প্রতিদিন যে ম্যাচ অনুষ্ঠিত হবে সেই দলের পরিচিতি এবং দল সম্পকের্ বিস্তারিত আলোচনা করবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। প্রতিটি ম্যাচের শুরুতে, মাঝ বিরতিতে এবং শেষে প্রচার করা হচ্ছে টক শো ‘ক্রিকেট এক্সট্রা’ অনুষ্ঠানের। অনুষ্ঠানে ক্রিকেট তারকা ছাড়াও বিভিন্ন পর্বে আলোচনায় অংশ নিচ্ছেন শোবিজ সেলিব্রিটিরা।
পুরো অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকছেন মুনমুন।
বাংলাদেশ সময় ১৯৪০, আগস্ট ১১, ২০১২