৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৪:২০ এএম BDST banglanew24
24 Oct 2012   06:13:56 PM   Wednesday BdST
E-mail this

সুনীলের প্রয়াণে ফিনল্যান্ডে শোকের ছায়া


জামান সরকার
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সুনীলের প্রয়াণে ফিনল্যান্ডে শোকের ছায়া

হেলসিং থেকে: কবি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোকের ছায়া নেমেছে ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।

মঙ্গলবার বিকেলে এক যৌথ শোকবার্তায় ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রূপসী বাংলা সমিতির সংগঠকরা বলেন, “প্রখ্যাত কবি ও কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে আমরা গভীর শোকপ্রকাশ করছি। বাংলা সাহিত্যে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে বাংলা এক প্রখ্যাত সাহিত্যিককে হারাল। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

ফিনল্যান্ড রূপসী বাংলা সমিতির সংগঠকরা আরো বলেন, “তিনি ছিলেন বাংলা সাহিত্যের উজ্জ্বল জ্যোতিস্ক। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। এটা সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি। সুনীল গঙ্গোপাধ্যায়ের লিখেছিলেন ‘আমার বুক টনটন করে ওঠে, কিন্তু নির্দিষ্ট কোনও শোক নেই’৷ কিন্তু তাঁর চলে যাওয়ায় আমাদের নির্দিষ্ট শোক আছে।”

শোকবার্তায় স্বাক্ষরকারীরা হলেন, মোস্তফা আজাদ বাপ্পি,  জুলফিকার মোঃ সাগর, মোঃ হুমায়ূন কবীর, মোঃ মাইনুল ইসলাম, আবদুল লতিফ, খন্দকার এনামুল হক শাহীন, সাইফুল আলম খান তপন, ইমন আহমেদ, মোঃ আওলাদ হোসেন, মোঃ আলাউদ্দিন, নাসির খান, মোঃ হান্নান,নাজমুল হাসান লিটন, আলী মোঃ রমজান, সাখাওয়াত হসেন, মিজানুর রহমান মিঠু, আনন্দ, তাপস খান, গাজী সামসুল আলম, নিজামউদ্দিন নিজাম, মুজিবুর রহমান হিরক, তানভীর আহমেদ, মহি, বদরুম মুনীর ফেরদৌস, গাজী সামসুল আলম, স্বপন মোঃ মুজিবুল্লাহ, মোঃ ইউসুফ কামাল পাপ্পু, মঞ্জুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, অভি ভট্টাচার্য, রিমা ভট্টাচার্য, তানভীর আহমেদ, মোঃ খালেদুল ইসলাম জিতু, শেখ সেলিম, মৌটুসী, মোস্তাক সরকার, আরিফুল ইসলাম, মহিবুল ইসলাম, নাসিরউদ্দিন, সাইফুল ইসলাম, মিলন কায়সার, নাজমুল হাসান লিটন, জামান সরকার, রফিকুল ইসলাম, রিপন কায়সার, আজিজুর রহমান, পিংকু, ওজায়ের মোঃ উজ্জল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১২
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান