৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৭:৪৫ পিএম BDST banglanew24
27 Sep 2012   01:20:34 PM   Thursday BdST
E-mail this

মুশফিকদের ওপর নাখোশ বিসিবি সভাপতি!


স্পোর্টস করেসপন্ডেন্ট, কলম্বো থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মুশফিকদের ওপর নাখোশ বিসিবি সভাপতি!
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলম্বো: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি মোস্তফা কামাল কাজের ফাঁকে ফাঁকে বিশ্বকাপ ভেন্যুতে চলে আসেন। খেলা দেখেন, ক্রিকেট কূটনীতিও চলে। ক্রিকেট কূটনীতিতে এখন তিনি কিছুটা পিছিয়ে। প্রতিশ্রুতি দিয়ে রাখতে পারেননি বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার ওপরে নাখোশ। ভারতের আনুকল্যও পাচ্ছেন না। আইসিসির সহ-সভাপতি হওয়ার স্বপ্নও বোধহয় পূরণ হওয়ার নয়।

এসব তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তারওপর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলেনি। নিউজিল্যান্ড এবং পাকিস্তানের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। মোস্তফা কামাল পাল্লেকেলেতে উপস্থিত ছিলেন। খেলা দেখে তার ভালো লাগেনি। প্রায় সাড়ে তিন মাসের প্রস্তুতির পর দলের এমন পারফরমেন্স মেনে নিতে পারছেন না। বুধবার রাতে কলম্বো তাজ সমুদ্র হোটেল থেকে বিদায় নেওয়ার আগে বলে গেলেন, ‘আমাদের ফিল্ডিং আগে ভালো ছিলো এখন পড়ে গেছে। পাকিস্তানের বিপক্ষে অনেক মিস হয়েছে। তিন মাস প্রস্তুতি নেওয়ার পরও আয়ারল্যান্ডের কাছে প্রস্তুতি ম্যাচসহ তিনটি ম্যাচ হারলো। কোচিং স্টাফদের কারও কারও ব্যাপারে আমাদের অবজার ভেশন আছে। তাদের বিষয়টি আমি পরবর্তী বোর্ড সভায় তুলবো।’

১৭৫ রানের স্কোর করেও পাকিস্তানের কাছে বাংলাদেশ দল হেরে গেছে মিস ফিল্ডিংয়ের জন্য। বিশেষ করে ইনিংসের দ্বিতীয় ওভারে আবুল হোসেন ইমরান নাজিরের ক্যাচ ফেলে দেওয়ায় পরাজয় তরান্বিত করে। ফিল্ডিংয়ের এই দৈন্যদশার জন্য ফিল্ডিং কোচ জেসন সুইফটকে বিসিবির কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে।

বিসিবি সভাপতি অধিনায়ক মুশফিকুর রহিমের ওপরও কিছুটা নাখোশ। তার কথায় রীতিমতো বিরক্তি প্রকাশ পেয়েছে, ‘মুশফিক হোটেলে নিজের রুমে বসে থাকে। কে কি করে তার খোঁজ রাখে না। এবার বোর্ডের কাছে প্রস্তাব করবো তিন ফর্মেটের খেলার জন্য আলাদা আলাদা অধিনায়ক করার জন্য। এতে ক্রিকেটের ভালো হবে।’

ক্যান্ডির মাহাভেলি রিজ হোটেলে ছিলো বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবি সভাপতিও সেখানে গিয়ে উঠেছিলেন। খুব কাছ থেকে তিনি ক্রিকেটারদের গতিবিধি খেয়াল করেছেন। খেলোয়াড়দের খাদ্যাভ্যাস দেখে বিরক্ত তিনি।

কলম্বো সময়: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১২
এসএ/সিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান